
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলায় গত ২৪ঘন্টায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে ৪২৩ টি নমুনা পরীক্ষা করে আরো ১৪৯ জন ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে। জেলায় শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৬৫৪৪ জন। মোট সুস্থ্য হয়েছেন ৪৪৩৪জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৪জন।
এদিকে, করোনার সংক্রমণ বিস্তার রোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউনের আজ ২য় দিন অতিবাহিত হচ্ছে। লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গণ-পরিবহন। কাচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য