হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে লকডাউনেও নতুন ১৪৯ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৩

টাঙ্গাইলে লকডাউনেও নতুন ১৪৯ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৩

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলায় গত ২৪ঘন্টায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে ৪২৩ টি নমুনা পরীক্ষা করে আরো ১৪৯ জন ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে। জেলায় শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৬৫৪৪ জন। মোট সুস্থ্য হয়েছেন ৪৪৩৪জন।  মোট মৃত্যু বরন করেছেন ১০৪জন।
এদিকে, করোনার সংক্রমণ বিস্তার রোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউনের আজ ২য় দিন অতিবাহিত হচ্ছে। লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ  রয়েছে গণ-পরিবহন। কাচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!