হোম » প্রধান সংবাদ » রৌমারীতে শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গাছের চারা বিতরণ

রৌমারীতে শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গাছের চারা বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ বার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন অভিযান ২০২১ ইং উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ১৪৮ টি গ্রামে মোট ২৯৬ টি ফলদ, বনজ ও ভেষজ চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস কার্যালয় থেকে
এসব চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদত হোসেন, আনসার ও প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক ও উপজেলা কর্মকর্তা (ভার:) নুরজাহান বেগম, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, বিভিন্ন এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। এসব চারা গ্রামের মসজিদ, মাদ্রাসা, মোক্তব ও রাস্তার পাশে রোপন করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!