
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে শিল্পের প্রসার ঘটানোর বিকল্প নেই।দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শিল্পকারখানার নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয় সাধন করতে হবে।আর মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয় তৈরি করতে প্রতিনিয়ত চেষ্টা করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫,ময়মনসিংহ।ইন্ডাস্ট্রিয়াল পুলিশ- ০৫,ময়মনসিংহ ইউনিটের
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অত্র শিল্পাঞ্চল এলাকার আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদার মালিক পক্ষ ও শ্রমিকদের অসন্তোষ সমাধান,শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়সহ সার্বিক কার্যাদি মনিটরিং করে থাকেন। পুলিশ সুপার সরেজমিনে মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে মতবিনিময় করার জন্য বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করেন। ২২শে জুন মঙ্গলবার অতিরিক্ত আইজিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স,উত্তরা, ঢাকা নির্দেশ মোতাবেক অত্র
ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অত্র শিল্পাঞ্চল ভালুকার স্বনামধন্য শিল্প কারখানা “শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’’ পরিদর্শন করেন।এসময় তিনি শেফার্ডের জিএম মোকলেসুর রহমানের সাথে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিল্প কারখানার মালিক পক্ষের সাথে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থাসহ অভ্যন্তরীণ সমস্যাগুলো মনিটরিং করেন।কারখানার অভ্যন্তরে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে বেতন-ভাতা সম্পর্কিত সমস্যা ও তাদের সুযোগ সুবিধা বিষয়ে মতামত জানার চেষ্টা করেন।পুলিশ সুপার শিল্পকার খানার কর্মকতা দের সাথে বৈঠকে শ্রমিকদের
বেতন ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করার অনুরোধ জানান। সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করার পরামর্শ প্রদান করেন।এছাড়াও বর্তমানে দেশে করোনা মহামারি ব্যাপক আকার ধারণ করায় মালিক পক্ষ ও শ্রমিকদের শতভাগ স্বাস্থ্য মেনে চলার নির্দেশনা দেন। শ্রমিকদের জন্য প্রয়োজনীয় করোনা সামগ্রী সরবারাহ করার অনুরোধ করেন। পুলিশ সুপার মিজানুর রহমান কারখানার মালিক পক্ষের সাথে বৈঠক কালে জানান
যে,শিল্পকারখানার নিরাপত্তা বিধান কল্পে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫,ময়মনসিংহ সর্বদা তৎপর আছে।যেকোন সমস্যা সমাধানে সার্বিক সহায়তা করা হবে মর্মে আশ্বস্ত করেন।পরিদর্শন কালে কারখানার কর্মকর্তাগণ ও অত্র শিল্প পুলিশ ইউনিটের সহকারি পুলিশ সুপার,পুলিশ পরিদর্শকগণ ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।শিল্প কর্মকর্তা জিএম মোকলেসুর রহমান শেফার্ড গ্রুপের শ্রমিকদের বেতন-বাতা,বোনাস সুষ্ঠু ভাবে পরিচালনা সহ করোনা কালীন সময়ে কর্মকর্তা-শ্রমিক নিরাপত্তায় সকল প্রকার সহযোগিতা জনসচেতনা সহ বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রাখছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান