
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২৪ ফেব্রæয়ারি) দুপুরে আবুরহাট ঈদগাঁ মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ নাইয়ার আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এভিপি ও বারইয়ারহাট শাখা প্রধান মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুর নবী, আবুরহাট আউটলেটের ইনচার্জ মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবুল বশর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহদাত হোসেন মনছুর, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী গ্রাম এখন শহরে পরিনত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত এলাকায় আধুনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। এলাকার আর্থ- সামাজিক উন্নয়নে এজেন্ট ব্যাংকিং সেবা ভূমিকা রাখবে সভাপতির বক্তব্যে মো. নাইয়ার আজম বলেন, বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সেলফিন, এটিএম,সিআরএম সহ ডিজিটাল পদ্ধতিতে নিত্যনতুন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। তিনি এ গ্রাহকদেরকে এ সেবা গ্রহণ করার আহবান জানান।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা