হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: 

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী (১৪) ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গত ৪ জুন উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকার এ ঘটনা ঘটে।গত শুক্রবার ধর্ষিতার পিতা বাবলু বাদি হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাং ০৪/১০৩ (০৫-০৬-২০২৬ইং)। বৃহঃবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাকান্দি এলাকায় জামালপুর র‌্যাব-১৪ অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের কোমারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দুই সন্তানের জনক ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করে। শুক্রবার সরিষাবাড়ী থানা পুলিশ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!