হোম » সারাদেশ » পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন নারী আটক

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন নারী আটক

ইসমাঈল হোসেন

পত্নীতলা থানা পুলিশের ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক। অদ্য ইং ১২/০৬/২০২৬ তারিখ সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন নির্মইল ইউনিয়নের বটতলী গ্রামে নারী মাদক ব্যবসায়ী মোছাঃ খাদিজা (২৫) স্বামী- মোঃ ইয়াকুব আলী, সাং- বটতলী, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার হেফাজত হতে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!