হোম » সারাদেশ » পুলিশের প্রতি ফিরছে মানুষের আস্থা

পুলিশের প্রতি ফিরছে মানুষের আস্থা

নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে ভয়ংকর সাইকো আন্তজেলা সিরিয়াল অপরাধী এবং কিলার গোলাম মোর্শেদ @ মোরশেদ আলমকে দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত প্রচেষ্টার পর গ্রেফতার করা হয়েছে ।

জানুয়ারি -ফেব্রুয়ারি -মে মাসে এবং জুন মাসে অজ্ঞাত পরিচয় সাইকো অপরাধী বৈশাখী কায়দায় ধামইরহাট, বদলগাছি এবং পত্নীতলা থানা এলাকায় আরো পাঁচটি ঘটনায় ৮/৯ জন মহিলাকে বাঁশ দিয়ে এবং ধাতব অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং একজনকে হত্যা করে । অপরাধী এ সময় তাদের কিছু জিনিস টাকা পয়সা চুরি করে। অজ্ঞত অপরাধীকে ধরার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা করছিল।

পুলিশ সুপার আরো জানাই যে তারা (পুলিশেরা) আরো জানতে পারে এই ধরনের অপরাধ দিনাজপুর এবং জয়পুরহাটে সংঘটিত হয়েছে এবং সেখানেও বেশ কয়েকজন নারী গুরুতর আহত হয়েছে এবং দুইজন নারী হত্যাকাণ্ডের শিকার হয়। এই হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে ক্রমাগত চেষ্টা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে ফাইনালি আন্ত জেলা সাইকো অপরাধী /কিলার গোলাম মোর্শেদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে সে তার অপরাধের কথা স্বীকার করেছে এবং আদালতে জবানবন্দী দিয়েছ।

নওগাঁ জেলা পুলিশের, পুলিশ সুপারের নেতৃত্বে একদল চৌকস অফিসারের বেশ কিছুদিনের অক্লান্ত পরিশ্রম কাজের প্রতি নিয়মানুবর্তিতা, ডেডিকেশন এবং ফাইনালি এই ধরনের একটি ভয়ংকর অপরাধী গ্রেফতার। এই গ্রেপ্তার নওগাঁ জেলায় ন্যায় বিচারের পথকে প্রশস্ত করবে, সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে, সেই সাথে জনমনে পুলিশের আস্থা দৃঢ় হবে বলে আমার বিশ্বাস। নওগাঁ জেলা পুলিশ দৃঢ়ভাবে বলতে চায়, এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!