
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার গাইবান্ধা – নাকাইহাট আঞ্চলিক সড়কের মনোহরপুর গোডাউন বাজার নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ মহিলার মৃত্য হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৭ অক্টোবর) শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে গোবিন্দগঞ্জ – গাইবান্ধা সড়কের পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজারের মধ্যেবর্তী আমতলী নামক এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
স্হানীয়রা জানান, অজ্ঞাত বৃদ্ধ মহিলা রাস্তা পারাপারের সময় অটো ইজিবাইকের ধাক্কায় রাস্তার উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধা মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা