
দাগনভূঞা প্রতিনিধি: বর্তমান সরকারের নানান উন্নয়ন ও সাফলতার কর্মকাণ্ড’র উপর প্রচারপত্র বিতরণ করেছেন বায়রা সভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাসার।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এ প্রচারপত্র বিলি করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোজাম্মেল হক মিন্টু, গোলাম বেলাল, সমবায় বিষয়ক সম্পাদক নুরের ছাপা পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের, জেলা যুবলীগের সদস্য নুরুল আফসার, সাবেক পৌর কাউন্সিল মনিরুজ্জমান সবুজ, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, গিয়াস উদ্দিন প্রিন্স, অলি আহমদ, শামসুল আরেফিন রাজু, ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সৈকত, আবদুল্লাহ আল মারুফ ও নিজাম উদ্দিন শামীম প্রমুখ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা