হোম » সারাদেশ » কালিহাতীর কাশীনাথ মজুমদার পিংকু পাচ্ছেন সাহিত্য সংসদ পুরস্কার

কালিহাতীর কাশীনাথ মজুমদার পিংকু পাচ্ছেন সাহিত্য সংসদ পুরস্কার

মো. মমিন হোসেন : শিশুসাহিত্যে টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার-২০২১ এর জন্য মনোনিত হয়েছেন টাঙ্গাইলের এলেঙ্গার কৃতি সন্তান ছড়াকার ও সাংবাদিক কাশীনাথ মজুমদার পিংকু। আগামী ৮ অক্টোবর টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক ও জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদার কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহন করবেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান খান ফারুক এবং সভাপতিত্ব করবেন টাঙ্গাইলের মাননীয় জেলাপ্রশাসক ড. মো. আতাউল গনি। শিশুসাহিত্যে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য তরুন ক্যাটাগরিতে তাকে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়েছে বলে এক যৌথ প্রেসবিজ্ঞতিতে টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি কবি মাহমুদ কামাল ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদল জানান।
কালিহাতীর উপজেলার এলেঙ্গার কৃতি সন্তান কাশীনাথ মজুমদার পিংকু ১৯৭৫ সালের ২৮ ডিসেম্বর মধুপুর উপজেলা সদরের স্বনামধন্য চৌধুরী বাড়িতে তার মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। পিংকু’র বাবা গোপীনাথ মজুমদার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক এবং তার মা এলেঙ্গা জিতেন্দ্রবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা।
কাশীনাথ মজুমদার পিংকু বর্তমানে এঙ্গোস্থ লুৎফর রহমান মতিন মহিলা কলেজে ইংরেজী ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ পর্যন্ত তার ৫টি ছড়াগ্রন্থ, ২টি গল্পগ্রন্থ এবং ১টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে তিনি ছড়াসাহিত্যে অবদানের জন্য মাটির মা ফাউন্ডেশন প্রদত্ত ‘ কাব্যতীর্থ” সম্মাননা এবং ছোটগল্পে বাংলাদেশ রাইটার্স ইউনিয়ন প্রদত্ত ‘ অমরাবতী পান্ডুলিপি পুরস্কার’ লাভ করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!