হোম » সারাদেশ » মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ

মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ

গকুল রাজবংশী, মির্জাপুর,টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর রাতে পরিত্যাক্ত বাড়ির পাশে নদীর পাড় থেকে নয়নী রাজবংশী (৬৪) লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সারে ১২ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার মরহুম আঃ গফুর মিয়ার বড় ছেলে কাদের মিয়ার পরিত্যাক্ত বাড়ির নদীর পাড় থেকে নয়নীর অর্ধ-উলঙ্গ লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে। পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার মোজাফফর হোসেনের বড় ছেলে রবিউল হোসেন (২৬) রাত ১১ টার দিকে নয়নী রাজবংশীকে ডেকে নিয়ে যায়।এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নয়নী রাজবংশী মির্জাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আন্ধরা গ্রামের মৃত মরণ রাজবংশীর স্ত্রী। দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জননী সে। পারিবারিক চাহিদা মেটানোর জন্য নয়নী এ বয়সেও বিল্ডিং কনস্ট্রাকশনের নির্মাণ শ্রমিকের কাজ করতেন। জানা যায়, রবিউল হোসেনও তারই সাথে প্রায়সই নির্মাণ শ্রমিককের কাজ করত।
সেই সন্দেহে নয়নীর ছোট মেয়ে মুক্তা রাজবংশী মির্জাপুর থানায় একটি  লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তিনদিন পর প্রধান আসামী রবিউলকে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় পুলিশ আটক করে নিয়ে যায়।
পুলিশের তদন্তে রবিউল হোসেন নয়নী রাজবংশীকে হত্যা করেছে বলে জবানবন্দি দেয়।তারই তথ্যমতে  বৃহস্পতিবার দিবাগত-রাত সারে ১২ টার দিকে পরিত্যাক্ত বাড়ির পাশে নদীর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়। নয়নী পরিবারের অভিযোগ এ হত্যা কান্ডের সর্বোচ্চ শাস্তি ফাসী দাবিও করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা  এসআই মোঃ ইসলাম বলেন, আসামী রবিউলকে টাঙ্গাইল কোর্টে চালান করা হয়েছে এবং ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!