
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গনি শাহ (রহ:) মাজার প্রাঙ্গণে হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্ট এর চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃ মামুনুর রশিদ এর পক্ষ থেকে শনিবার সকালে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ প্রদান করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ এর সন্তান এরিক এরশাদের ঘোষিত জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লার সভাপতিত্বে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব কাজী মামুনুর রশিদ, এল ডিপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জাফর ইকবাল সিদ্দিকী ও অবঃ মেজর সিকদার আনিছ, এড. সোয়েব আহম্মেদ, বাংলাদেশ গণতান্ত্রিক মানবিক পার্টির চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।
আরোও উপস্থিত ছিলেন পূর্ণগঠন প্রক্রিয়ার দফতরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী রুবায়েত হাসান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন মৃধা। এছাড়াও জেলা, উপজেলার বিভিন্ন স্তরের জাতীয় পার্টির আরো বহু নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় ও জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় জাতীয় পার্টির রাজনীতির অতীত ও বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃ মামুনুর রশিদ। আলোচনা পর্ব শেষে দ্বিতীয় অধিবেশনে আলহাজ্ব কাজী মোঃ মামুনুর রশিদ এর পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ