
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রি-ক্যাডেড মাদ্রাসাগুলো করোনা পরবর্তী সময়ে কঠিন সময় পার করছে। না পারছে বন্ধ করতে না পারছে চালু রাখতে। করোনা পরিস্হিতির আগে দিনীশিখ্যা প্রতিস্ঠান হিসেবে উপজেলার হাটপাঙ্গাসী দারুল আবরার প্রি- ক্যাডেড মাদ্রাসাটিতে প্রায় ৭০০ ছাত্র-ছাত্রী লেখা পড়া করতে। এই প্রতিস্ঠানে শিখ্যক- কর্মচারি মিলে প্রায় ২৫ জন কর্মরত ছিল। কিন্তু করোনার থাবায় দারুল আবরার প্রি-ক্যাডেড মাদ্রাসার মতো উপজেলার অধিকাংশ প্রি- ক্যাডেড মাদ্রাসাগুলো কঠিন চ্যালেন্জের সম্মুখীন হচ্ছে।
কিছু প্রতিস্ঠানের প্রধানরা ইতিমধ্যেই তাদের প্রতিস্ঠানগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন, আবার অনেকেই ধারদেনা করে হলেও প্রতিস্ঠান ধরে রাখার চেস্টা করছেন। উপজেলার হাটপাঙ্গাসী দারুল আবরার প্রি- ক্যাডেড মাদ্রাসার প্রধান শিখ্যক মাওলানা মোঃ তরিকুল ইসলাম বলেন, আমি আমার প্রতিস্ঠানটি বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেস্টা করে যাচ্ছি, এই মুহরতে সরকারের সুনজর কামনা করছি। এদিকে অত্র প্রি- ক্যাডেড মাদ্রাসার আরেক সহযোগী মোঃ আনিছুর রহমান বলেন, করোনার আগে ৭০০ জনের ওপর শিখ্যার্থী ছিল। মাদ্রাসা খোলার পর অনেকাংশে ছাত্র-ছাত্রী কমে গেছে। অনেক কস্টে আমরা প্রতিস্ঠান বাঁচিয়ে রাখার চেস্টা করছি। সামনে কি হবে জানি না। তার পরেও ধারদেনা করে সুদিনের আশায় প্রতিস্ঠান বাঁচিয়ে রাখার আপ্রাণ চেস্টায় আছেন উপজেলার অধিকাংশ প্রি- ক্যাডেড মাদ্রাসাগুলো।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা