
কাউখালী প্রতিনিধি
কাউখালীতে উপজেলা পরিষদের ইসলামিক কমপ্লেক্সের নূরানী ও হেফজ মাদ্রাসার তিনদিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় কমপ্লেক্স ভবনের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। প্রতিষ্ঠানের হেফজ ও কওমি বিভাগের প্রধান হাফেজ মাওলানা মুফতি ইমরান ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী