
মোঃ রাকিব হোসেন তালুকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ইসলামিক কমপ্লেক্সে নূরানী ও হেফজ মাদ্রাসার তিনদিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এই ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গতকাল রবিবার অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে দশটায় কমপ্লেক্স ভবনের শ্রেণিকক্ষে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
প্রতিষ্ঠানের হেফজ ও কওমি বিভাগের প্রধান হাফেজ মাওলানা মুফতি ইমরান ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান,প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সিনিয়ার সাংবাদিক রিয়াদ মাহমুদ শিকদার, কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক মোহাম্মদ মোহাম্মদ আলমগীর হোসেনপ্রমূখ। অনুষ্ঠানগুলোর ভিতর ছিল বিভিন্ন খেলাধুলা, কোরআন তেলাওয়াত,হাম ও নাত সহ ছোট্ট ছোট্ট শিশুদের ইংরেজদের কথা বলার প্রতিযোগিতা। এই সমস্ত ইভেন্ট গুলোতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন দিন বেশি অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অতিথিবৃন্দ সহ ছাত্র-ছাত্রী অভিভাবকদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন জাহিদ হোসেন রানা।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি