হোম » রাজনীতি » সরিষাবাড়ীতে বিএনপির অবরোধ, আঃলীগের শান্তি সমাবেশ পালিতঃ যুবদল নেতা আটক

সরিষাবাড়ীতে বিএনপির অবরোধ, আঃলীগের শান্তি সমাবেশ পালিতঃ যুবদল নেতা আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ডাকা ৩দিন অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিন শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। উপজেলা আওয়ামীলীগের নেতারা শান্তি সমাবেশ করেছে।

অবরোধ চলাকালে পিকেটিং করার সময় পৌর যুবদল নেতা বাবু মিয়াকে পুলিশ আটক করেছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বুধবার (০১ নভেম্বর) মহাসমাবেশে হামলা, এক দফা দাবি আদায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এ অবরোধ কর্মসূচী পালন করে উপজেলা বিএনপি।

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিন উপজেলার জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। অবরোধ কর্মসূচীর সমর্থনে উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধ চলাকালে সরিষাবাড়ী শিমলা বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস-মিনিবাস-ট্রাক ছাড়েনি।

তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সার পরিবহন সম্পূর্ণ বন্ধ ছিল। সকালে জামালপুর জেলা বিএনপি‘র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অবরোধে নাশকতা ঠেকাতে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

অপরদিকে, বুধবার সকালে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদএর নেতৃত্বে স্থানীয় আঃলীগের নেতাকর্মীরা পৌরসভা এলাকায় শান্তি সমাবেশ করে।

শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, বিএনপি’র অবরোধকে কোথাও কোন অপ্রীতির ঘটনা ঘটেনি। পিকেটিং করার সময় একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!