
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে গোবিন্দ ঘোষ (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১লা নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার আক্কেলপুর কেওচা রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
নিহত গোবিন্দ নওগাঁর বদলগাছীর সাগরপুর গ্রামের হলু ঘোষের ছেলে। পুলিশ বলছেন, ওই ব্যক্তি কানে কম শুনতেন। এ কারনে চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম অভিমুখি ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্ত:নগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার কেওচা রেলক্রসিংয়ে পৌঁছায়।
এ সময় গোবিন্দ ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওই স্থানদিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও স্থানিয়দের ভাষ্যঅনুযায়ী, নিহত গোবিন্দ কানে কম শুনতেন। একারনে ট্রেনের শব্দ বা হর্ণ শুনতে না পাওয়ায় ট্রেনের সাথে ধাক্কা খাওয়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য