হোম » রাজনীতি » সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচন বিপুল ভোটে জয়ের পথে নাসিমপুত্র জয়

সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচন বিপুল ভোটে জয়ের পথে নাসিমপুত্র জয়

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ১৭১টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর কন্ট্রোল রুম থেকে পাওয়া বেসরকারি ফলাফলে জানা যায় ১৩২টি কেন্দ্রে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮৪ ভোট।

 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, উপজেলার ১১৩টি কেন্দ্রের মধ্যে ৯১টির ফলাফলে নৌকা পেয়েছে ৯৯ হাজার ২৭০ ভোট ও ধানের শীষ পেয়েছে ১১৪ ভোট। অপরদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, সদর উপজেলার পাঁচ ইউনিয়নে ৫৮টি কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। এতে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ৪৫ হাজার ৯৮৯ ভোট এবং ধানের শীষ প্রতীকে সেলিম রেজা পেয়েছেন ২৭০ ভোট।

 

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্মতিতে ভোটগ্রহণ করা হয়। এদিকে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী সেলিম রেজা। এছাড়া গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি টহল দিতে দেখা যায়। অধিকাংশ কেন্দ্রে বিএনপি প্রার্থীর (ধানের শীষ) কোন এজেন্ট ও নেতাকর্মী দেখা যায়নি। এ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন। তবে কেন্দ্র সমূহে নারী ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে।

এ আসনটি আওয়ামীলীগের ভোট ব্যাংক হিসেবে খ্যাত। এজন্য এবারো নির্বাচনে নৌকা প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে ভোটাররা এ অভিমত ব্যক্ত করছেন। এদিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম বলেন, কেন্দ্র সমূহে শান্তিপূর্ণভাবে ইভিএম এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

নির্বাচনী এলাকায় পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং ১৮টি ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকায় অবস্থান করেন। এ আসনে মোট ১৭১টি কেন্দ্রে মোট ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন ভোটার রয়েছে। উলে­খ্য, গত ১৩ জুন ওই আসনের এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এই আসনটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!