হোম » সারাদেশ » বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

​বগুড়া থেকে রায়হানুল ইসলাম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলোচিত তিনটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নামগুলো অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নিজ ঐতিহ্য বজায় রাখতে দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নানে দুটি ইউনিয়ন, নিজ পারিবারিক মীরবাড়ি ইউনিয়ন নামে একটি ইউনিয়নের নাম ঘোষণা করলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
​জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান,​বেতগাড়ী ইউনিয়ন: (পূর্বের নাম মীরবাড়ি), ​জগন্নাথপুর ইউনিয়ন: (পূর্বের নাম সীমান্ত), ​রহবল ইউনিয়ন: (পূর্বের নাম দিগন্ত) গণশুনানির ভিত্তিতে নামগুলো চূড়ান্ত করা হয়েছে।
​সভায় অনুমোদিত এই প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সরকারি গেজেট আকারে নামগুলো কার্যকর করা হবে।
​উল্লেখ্য, গত জুন মাসে নবগঠিত ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুনরায় গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!