
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): সেচ্ছাসেবী সংগঠন গুলোর অভিভাবক সংগঠন “সেচ্ছাসেবী প্যানেল অব চাটখিল” নামক সংগঠনের উদ্যেগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা কে ফুল দিয়ে বরন করে নেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন গুলো ও সেচ্ছাসেবী প্যানেল অব চাটখিল সভাপতি ও সম্পাদক বৃন্দ।
এর আগে গত ২২শে অক্টোবর জনাব দিদারুল আলম স্যার কে বিদায় জানান সেচ্ছাসেবী সংগঠন অব চাটখিল। আজকের ফুলেল শুভেচ্ছায় আরও উপ্সথিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের ইবু, স্বেচ্ছাসেবী প্যানেল অব চাটখিল এর আহবায়ক ফাহাদ হোসেন, সদস্য সচিব আবিদ রহমান, উপদেষ্টা তুশার আলম বাবু, নুর আলম ও যুগ্ম আহবায়ক গোলাপ হোসেন ফরহাদ ও লিউ আজিম।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার