
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের রিক্সাচালক জব্বার মিয়ার পাশে দাড়ালেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক। বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে জব্বার মিয়ার বাড়ি পরিদর্শন করে তিনি।
বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশিত জব্বার মিয়ার পরিবারের দুরারোগ্য রোগ ও আর্থিকভাবে অস্বচ্ছলতার কথা জেনে তিনি সরেজমিনে এসে জব্বার মিয়ার ছেলের লেখাপড়ার খরচ বহন, তার পরিবারের মাঝে দুই ভান টিন, ১০টি কম্বল, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ তিন হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি সদস্য আমির হোসেন, সিনিয়র শিক্ষক কাজী আব্দুর রহমান, জিনদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, নবীনগর প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক পিয়াল হাসান রিয়াজ, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সহ সভাপতি ইমতিয়াজ বেগ ইমন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বলেন “রিক্সাচালক জব্বার মিয়ার দুরারোগ্য রোগ ও অভাব অনটনের বিষয় কয়েকটি নিউজপোর্টালে প্রকাশ হয়েছে দেখে আমি তাদের বাড়িতে আসি, ওদের পরিবারের জন্য চাল, ডাল, তেল ও শীত বস্ত্র এবং জব্বার মিয়ার পরিবারের দুরারোগ্য রোগ নিরাময়ে আর্থিক সহায়তা এবং তার ছেলেকে লেখাপাড়ার জন্য স্কুলে ভর্তি করে দেবো। জমি আছে ঘর নাই প্রকল্প যদি আসে এই ঘর আমি দেব” বলে আশ্বাস দেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার