
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
বুধবার (১০ জানুয়ারি) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কাজে সম্পৃক্ত হয়েছিলেন কবির বিন আনোয়ার।
জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের যোগ দিলেন সদ্যবিদায়ী এ মন্ত্রিপরিষদসচিব।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য