
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে ‘লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে’ কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা।
নিহত আব্দুস সালাম (৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে। পেশায় কৃষক এ যুবক কাজের উদ্দ্যেশে ঈদগাঁওতে এসেছিল।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি শুভরজ্ঞন বলেন, ভোর রাতে চট্টগ্রাম দিক থেকে আসা একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যেবক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। এসময় ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় ঘন কুয়াশায় রেললাইন পার হওয়ার এক ব্যক্তি কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
পরে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি ।
শুভরজ্ঞন জানান, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য