
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ উজানের ঢল ও ভারী বর্ষণের ফলে বাসাইলের ঝিনাই নদীর পানির বৃদ্ধি পেয়েছে। এতে ঝিনাই নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) ঝিনাই নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার আদাজান, বালিনা, বাসাইল দক্ষিনপাড়াসহ বেশিরভাগ গ্রামে পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে সেখানকার বসতিরা।
ফলে বাসাইল সদর, কাঞ্চনপুর, হাবলা, কাশিল, ফুলকি ও কাউলজানী ইউনিয়নের নদীতীরবর্তী নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে ফসলি জমি। কোথাও কোথাও ভাঙনও দেখা দিয়েছে।ঝিনাই নদীতে পানি বাড়লেও ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পানিবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ঝিনাই নদীসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীর পানি লোকালয় বা নিম্নাঞ্চলে প্রবেশ করে পানিবন্দি হচ্ছে মানুষজন। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল