হোম » প্রধান সংবাদ » সোনাইমুড়ীতে অপহরনের ৫ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

সোনাইমুড়ীতে অপহরনের ৫ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

মোহাম্মদ হানিফ: নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুল ছাত্রী পমি খন্দকার (১৫) নামে এক স্কুল ছাত্রীকে অস্ত্রমুখে জিম্মি করে অপহরনের ৫ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে অপহৃতাকে সোনাইমুড়ী থানার এসআই আলিম অভিযান চালিয়ে ঢাকার বসুন্ধারা থেকে আবাসিক এলাকা থেকে উদ্ধার করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২১ আগষ্ট বিকালে উপজেলার হোসেনপুর গ্রামের খন্দকার বাড়ীর সামনে থেকে ছাত্রী পমি খন্দকারকে শরিয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার নাজিমপুরগ্রামের নুর মোহাম্মদ সর্দার এর ছেলে সাগর সর্দার (২২) ও তার সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোযোগে অপহরণ করে।

পরে তাকে ঢাকার বসুন্ধারা আবাসিক এলাকায় একটি বাসায় আটক রেখে সাগর সর্দার জোর পূর্বক অনৈতিক কাজ করে। এঘটনায় ছাত্রীর পিতা বেলাল হোসেন খন্দকার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি অপহরন মামলা করলে সোনাইমুড়ী থানার এস.আই ও এ মামলার তদন্ত কর্মকর্তা আলিম অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার ও অপহরনের অভিযোগে সাগর সর্দারকে আটক করে। সোনাইমুড়ী থানার এসআই আলিম জানান, স্থানীয় আতাউর রহমান ভ‚ঁইয়া স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণী পড়–য়া ছাত্রী। তাকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!