
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৫ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৯৯০ টাকা ৮২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টা পৌরসভার সভাকক্ষে আয়োজিত সুধী সমাবেশে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৭৪৩ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা।
ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৬৬০ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা। এতে রাজস্ব খাতে উদ্বৃত্ত ১ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার টাকা। পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন,,বাসাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শার্লী আহমেদ, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোসলিম উদ্দিন আহমেদ্দ, বাসাইল পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল রাজ্জাক, বাসাইল প্রেসক্লাবে সভাপতি রুবেল মিয়া প্রমুখ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা