
নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার সরকারি খাদ্যগুদামে পচা চাল সরবরাহ এবং সেই চাল গ্রহণের অভিযোগে খাদ্যগুদাম কর্মকর্তা মফিজ উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় খাদ্যগুদাম কর্মকর্তা মফিজ উদ্দিনসহ ৫ জনের নামে ও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।বুধবার নাটোর সদর থানায় পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন এ মামলা দায়ের করেন।
মামলার অপর অভিযুক্তরা হলেন সদর উপজেলার খাদ্য গুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম, নিরাপত্তা প্রহরী আবু তৈয়ব, চাল সরবরাহকারী বেলালুজ্জামান বেলু ও মধু। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত ১২ আগস্ট নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে ৩টি চালকলের নামে ৫৯১ বস্তা পচা চাল সরবরাহ করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ওই চাল জব্দ করেন।
এই ঘটনায় সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন ১২ আগস্ট সদর থানায় জিডি করেন। ১৩ আগস্ট জিডিটি মিস কেস হিসেবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমানের আদালতে পাঠানো হয়। আদালত ২৩ আগস্ট মিস কেসটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর সি ও ডি ধারায় মামলা করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল