হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার।

নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে শিপন ব্যাপারী (২৮) ও মো. আব্দুস সালাম (৫১) নামের দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বার্তায় বিষয়টি নিশ্চিত করেন আদমজীনগর র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এর হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট এলাকায় এই অভিযান চালায় বলে জানায় র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

আসামীরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক দোকান প্রতি ২০০টাকা থেকে ৫০০টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করতো বলে র‌্যাবের অনুসন্ধানে জানা যায় বলে বার্তায় র‌্যাব জানায়। তাদের বিরুদ্ধে এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!