
রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃষ্টিপাতের সময় আচমকা বজ্রপাতে এক দিনমজুর যুবকের মুৃত্য হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউপি’র বলিদ্বারা টাওয়ার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
বজ্রপাতে মৃত যুবক হলেন ওই গ্রামের শুধরামের ছেলে ঢেলুরাম (৪০)।
স্থানীয়দের সূত্র মতে জানা যায়, নিহত দিনমুজুর ঢেলুরাম অন্যের আমন ধান ক্ষেতে নিরানির কাজ করছিলেন । দুপুরবেলা মুষলধারে বৃষ্টি শুরু হলে এসময় বজ্রপাতে ঢেলুরাম অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দেখলে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
রানীশংকৈল থানা ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বজ্রপাতে দিনমুজুর ঢেলুরামের মুৃত্যর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী