
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ওই এলাকার মোঃ সাগর মিয়া (২৫) ও একই এলাকার মোঃ জাকির হোসেন রিপন (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-দক্ষিণ) অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রাইজ উদ্দিনের নেতৃত্বে একটি চৌকশ দল টেংগুরিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী