
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাট কামরুল হাসান (৪০) কে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার সিহালী বাজার এলাকায় একজন লোক মাদক দ্রব্য বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দূপূরে শিবগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক পালানোর সময় তাকে পুলিশ গ্রেফতার করে। এসময় তার দেহল তল্লাশী করে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করে। গ্রেফতারকৃত কেরামত আলী আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের কেরামত আলীর ছেলে বলে জানা গেছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, আটকৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা নেওয়া হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য