
রবিউল হাসান লায়ন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় নরুন্দী স্কুল এন্ড কলেজে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরুন্দি স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি শামছুল আলম বাবুলের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। কলেজের
সহকারী অধ্যাপক ও সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার হায়দর আলী, সদর উপজেলা পরিষদের মহিলা
ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীমহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈন ইয়াজদানী। আলোচনা শুরুর আগে মুক্তিযুদ্ধা যাদুঘর নির্মনের ভিত্তিপ্রস্তুুর স্থাপন করা হয়। শোকসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য