
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ৮ লাখ টাকার মূল্যের নিষিদ্ধ কারেন্টজাল, রিংজাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। (১৬আগস্ট) সোমবার সকালে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদ থেকে এক লাখ মিটার কারেন্ট জাল, ৮ হাজার ৫৮০ মিটার রিং জাল উদ্ধার করে জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জুলহাস হোসেন সৌরভ।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানায়, সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জুলহাস সৌরভের নেতৃত্বে আমাদের একটি টিম ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে অভিযান চালায়। এ সময় নদের বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্টজাল ও রিংজাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে জালসহ ১০ জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ২২ হাজার টাকা জরিমানায় মুছলেকা আদায় করে মুক্তি দেওয়া হয়।
উপজেলা মৎস্য বিভাগ থেকে আরও জানায়, ভ্রাম্যমান আদালতের নির্দেশে জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮লাখ টাকা। নদ-নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযানে অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.লতিফুর রহমান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য