প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ৬:৩৭ পি.এম
ভৈরবে ৮ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ৮ লাখ টাকার মূল্যের নিষিদ্ধ কারেন্টজাল, রিংজাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। (১৬আগস্ট) সোমবার সকালে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদ থেকে এক লাখ মিটার কারেন্ট জাল, ৮ হাজার ৫৮০ মিটার রিং জাল উদ্ধার করে জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জুলহাস হোসেন সৌরভ।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানায়, সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জুলহাস সৌরভের নেতৃত্বে আমাদের একটি টিম ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে অভিযান চালায়। এ সময় নদের বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্টজাল ও রিংজাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে জালসহ ১০ জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ২২ হাজার টাকা জরিমানায় মুছলেকা আদায় করে মুক্তি দেওয়া হয়।
উপজেলা মৎস্য বিভাগ থেকে আরও জানায়, ভ্রাম্যমান আদালতের নির্দেশে জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮লাখ টাকা। নদ-নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযানে অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.লতিফুর রহমান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.