
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ শনিবার সকাল ৭ টা ৩০ মিনিটে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে কোচের ধাক্কা শিশু সহ সিএনজির ৩জন যাত্রী নিহত, আহত১৫ জানা গেছে শনিবার সকালে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান ব্রীজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ী থেকে যাত্রী বাহী একটি সিএনজি ( বগুড়া- থ- ১১- ১৭৪১) বগুড়া আসার পথে রংপুর গামী আহসান এন্টার প্রইজ, ( ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) কোটটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির ২ জন যাত্রী মারা যায় এবং বগুড়া নেওয়ার পথে সিএনজির শিশুটিও মারা যায়। উল্লেখ্য যে সিএনজির যাদ্রী সিজার করা তার শিশু সন্তানকে নিয়ে বগুড়া ডাক্তারের কাছে যাচ্ছিল। এঘটনায় বাস ও সিএনজি ঘটনাস্থলেই রয়েছে,।সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চলাচলের জন্য যানজট নিরসন করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য