হোম » প্রধান সংবাদ » চুরির আতঙ্কে দাগনভূঞা ব্যবসায়িক মহল

চুরির আতঙ্কে দাগনভূঞা ব্যবসায়িক মহল

আবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধিঃ দাগনভূঞায় বাজারের বিভিন্ন অলিগলি, সড়ক-মহাসড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির হিড়িক পড়েছে।  রাতে ঘটছে দুঃসাহসিক চুরির ঘটনা। এতে ব্যবসায়ী মহলে আতঙ্কসহ চরম হতাশা বিরাজ করছে তাদের মধ্যে।  পুলিশ ও নৈশ কালীন পাহারাদার থাকা স্বতেও একে একে এমন চুরির ঘটনা ঘটলেও, সবাই যেন চুরির কাছে নির্বিকার। এই সব চুরি বন্ধে কারো মাথা ব্যথা কিংবা দায়বদ্ধতা নেই। ফলে সুরাহা হচ্ছে না একটি ঘটনারও। এতে করে চুরি বন্ধ না হয়ে ক্রমাগতই যেন বেড়ে চলেছে।
 স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, চুরির ধারাবাহিকতায় গত বুধবার (১৭ জুন) দিবাগত রাতে দাগনভূঞা বাজারের স্থানীয় স্কুল মার্কেটের নাহার টেলিকমে ড্রয়ার ভেঙে ২ লাখ টাকা ও মোবাইল ফোনগুলো লুটে নেয় চোর চক্র। দোকানের তালা ভেঙে ঢুকে চুরি করে চোর চক্রটি।  এর কয়েক দিন আগের রাতে মকবুল পোল্টি ফার্মে তালা ভেঙে নগদ টাকা ও মালামাল লুটে নেয় চোর। গত ১৬ দিনে ৯টি দোকানে চুরির ঘটনা ঘটে। গত সপ্তাহে একই রাত্রে ৪ টি দোকান যথা;  সুলতান নিউ সুপার মার্কেটে ফাতেমা ফ্যাশন, বস্ত্র মেলা, নেহা
শু স্টোর, এশিয়ান ড্রেস হাউস এর দোকানের টিন কেটে নগদ টাকা ও মালামাল লুটে নেয় চোর চক্রটি। এতে মানসিক ভাবে ভেঙে পড়ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রতিমাসে নৈশ প্রহরী জন্য টাকা দিয়ে ও ক্ষতির সম্মুখীন হচ্ছি।  বিভিন্ন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজার কমিটি ও মার্কেট সমিতির কমিটির কাছে অভিযোগ করে ও এর কোন সুফল পাচ্ছি না। রাত্রে বাড়ীতে গিয়ে ঘুমাতে পারছি না, না জানি কখন চুরি হয় দোকান।  ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘটনা ঘটার পর পুলিশের পরামর্শে থানায় জিডি এন্ট্রি করলেও, তারা লুণ্ঠিত মালামাল উদ্ধার বা পুলিশি তৎপরতা দেখতে পাননি। এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা
বাজার  কমিটির সভাপতি আবুল কায়েস রিপন জানান, বিভিন্ন মার্কেটর আলাদা আলাদা কমিটি আছে তাদের দোকান রক্ষা করার দায়িত্ব এই সব কমিটির কাছে, এখানে আমাদের কিছুই করার নেই। এরপরেও ওইসব মার্কেট কমিটি ও  পুলিশ প্রশাসনের সহযোগিতায় এসব চুরি রোধ করার ব্যবস্থা নিব। ধারাবাহিক এসব চুরির বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, এসব চুরির ঘটনার ব্যাপারে কোন ব্যবসায়ী অভিযোগ  করেনি। নেহা টেলিকমে চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। চোরচক্রটিকে আটক এবং চুরিরোধে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। শীঘ্রই তারা পুলিশের জালে আটকা পড়বে বলে আশ্বাস দেন তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!