
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের পাড়োরা গ্রামের মৃত তমেজ উদ্দীন মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা মকফুল আলী মন্ডল ২৪মে বিকাল সোমবার ৪টায় বর্তমান বাসভবন ভান্ডারপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৩ বছর। ২৫মে মঙ্গলবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দীন, সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। তিনি ১ স্ত্রী, ২পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য