
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: সাইদুল ইসলাম রাজাসহ ৮জনকে জুয়া খেলার অপরাধে ডিবি পুলিশ আটক করেছে। মঙ্গলবার সন্ধায় চুনিয়াহাটি গ্রামের বেতখেত থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে টাকা ও জুয়া খেলার ব্যবহিত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- সয়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামের মুনসুর খানের ছেলে ইউপি সদস্য মো: সাইদুল ইসলাম রাজা,
মহনপুরের সাহবুদ্দিন সেখের ছেলে মো: ফরিদুল সেখ, সদরের কান্দাপাড়া গ্রামের মৃত সাকুল্লা মন্ডলের ছেলে বেলাল হোসেন, হাটশারুটিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, বড়চাকী গ্রামের মো: বাহারান সেখের ছেলে মো: হাসু সেখ, বাঐতারা গ্রামের সোহরাফ ব্যাপারীর ছেলে জাহাঙ্গীর আলম, রাজাপুরের আহসান আলীর ছেলে রেজাউল করিম ও ওজেদ আলীর ছেলে ইসমাইল হোসেন। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: মানিকুল ইসলাম জানান,জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী