
বদলগাছী (নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমান আদালতে ২ টি ইট ভাটায় দুইলক্ষ টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলপনা ইয়াসমিন। জানাযায় ২১ এপ্রিল বুধবার বেলা ৩টার দিকে আধাইপুর ইউনিয়নের চকমথুর মৌজায় অবস্থিত মেসার্স খান ব্রিক্স এবং মথুরাপুর ইউনিয়নের চাপাডাল মৌজায় অবস্থিত এমবিএফ ইটভাটায় অভিযান চালালে লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বলে প্রত্যেক ইটভাটায় ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেন। এসময় সহকারী কমিশনার (ভ‚মি) সুমন জিহাদী এবং সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য