
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ১৪ বস্তা ভিজিডি’র চাল জব্দ করেছে পুলিশ। বুধবার ২১ এপ্রিল দুপুরে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে অবৈধভাবে ভিজিডি’র চাল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে চাল ক্রেতা ফড়িয়ারা চাল ফেলে পালিয়ে যায়। এ সময় ১৪ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) ভিজিডি’র চাল জব্দ করে পুলিশ। স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ৪২১ জন সুবিধা
ভুগীদের প্রতি জনকে ৩০ কেজি ( এক বস্তা) করে ভিজিডি’র চাল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের বাইরে সুবিধা ভুগীদের কাছ থেকে কম দামে ভিজিডি’র চাল কিনছিলো ওই এলাকার চাল ক্রেতা ফড়িয়ারা। পুলিশের
উপস্থিতি টেরপেয়ে ফড়িয়ারা চাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৪ বস্তা চাল জব্দ করে পুলিশ।নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু রায়হান বলেন, পরিত্যাক্ত ভিজিডি’র ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭