
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: “সুস্থ, সুন্দর ও মননশীল জীবনের জন্য মাদক মুক্ত সমাজ আমাদের কাম্য” “আপনার রক্ত অন্যের জীবন রক্তের মাধ্যমে হউক আত্মার বন্ধন” এই দুটি স্লোগান কে সামনে রেখে ২০০৮ সালে এপ্রিল মাসের ১০ তারিখে উত্তরের জনপদ বালিয়াডাঙ্গী, ঠাকুুরগাঁও এর বুকে গড়ে উঠে একটি স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকে। সংগঠনটি বিনামূল্যে প্রায় ৮ হাজার মানুষের ব্লাড গ্রুপিং করে। সংগঠনের সদস্য ও অন্যান্যদের সহযোগীতায় প্রায় ১৩০০ মানুষকে রক্ত দান করে। এছাড়াও স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ বিভিন্ন সময় মেধাবীহ ছাত্র- ছাত্রীদের কে কৃতি সম্বন্ধনা প্রদান করে এবং কি এই করোনা মহামারীর সময়ে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে।
এই সংগঠনটি দীর্ঘ এক যুগ ধরে ধারাবাহিকতা বজায় রেখে তেরো বছরে পা রাখছে। যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ আজো মহিহ মাথা উচু করে দাড়িয়ে আছে যোগ্য , মেধাবী, সাদা মনের মানুষ ও সমাজসেবক স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ উল্লা রায়হান দুলু।
এছাড়াও স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সকল সম্মানিত উপদেষ্টা ও স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য বৃন্দের সহায়তাই। এ ছাড়াও স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সম্মানিত সকল সদস্যগণের অনুপেরনাই। স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ যুগ যুগ ধরে আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকবে এই প্রত্যাশা বালিয়াডাঙ্গী বাসির।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য