হোম » প্রধান সংবাদ » কালিয়াকৈরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

কালিয়াকৈরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

মোঃমনির হোসেন কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে শুক্রবার সকালে(৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার আব্দুর রশিদ হাওলাদারের স্ত্রী মৃতু রাজিয়া বেগম (৫০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিড কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,

উপজেলায় গত ২৪ঘন্টায় ২২জনের নমুনা পরিক্ষা করা হয়। এরমধ্যে ৫জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে শুক্রবার সকালে রাজিয়া বেগম নামে একজন মৃত্যু বরন করেন। এই নিয়ে করোনায় মৃত্যু হলো ১২জন। উপজেলায় করোনায় মোট সনাক্ত হয়েছে ৮৬৯জন এবং ৮০৩জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!