হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আদমদীঘিতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ধানক্ষেত থেকে রুবেল হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার শালগ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রুবেল হোসেন ওই গ্রামের শামছুল হোসেনের ছেলে। জানা যায়, নিহত রুবেল হোসেন ব্যবসার কাজে বাহিরে থাকতেন। তার পরিবারের লোকজনের সাথে রাতে মোটরসাইকেলযোগে দেখা করতে আসার কথা ছিলো। কিন্তু বাড়িতে

না আসায় পরিবারের লোকজন চিন্তায় পড়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে লোকজনের ধারণা পথিমধ্যে কে বা কারা হাত-পা বেধে ছুরিকাঘাতে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!