
মোঃআবদুল মুনাফ পিন্টু দাগনভূঞা প্রতিনিধি: ফেনী দাগনভূঞা পৌরসভায় উদরাজপুর কমিরবক্স পাটোয়ারি বাড়ির নুর আলম এর বসতঘর আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত নুর আলম ৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের অফিস সহকারি হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ১৬ মার্চ মঙ্গলবার মাগরিব নামাজের সময় কাচা বসতঘর থেকে আগুন দেখা যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তা ও ফায়ার সাভিস টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। সব পুঁড়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া যায় পবিত্র কোরআন শরীফ। নুর আলম বলেন, বসতঘর প্রবেশপথ নিয়ে দীর্ঘদিন যাবত বাড়ির লোকদের সাথে মামলা, শালিশ – বৈঠক নিয়ে প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছেন তারই ধারাবাহিকতা আগুন লাগাতে পারেন কেউ।
স্থানীয় কাউন্সিলর জিয়াউল হক জিয়া বলেন,বসতঘর আগুনে পুঁড়ে যাওয়ার নুর আলমের অভিযোগের বিষয়ে পৌর মেয়র ও প্রশাসনের সহযোগিতা নিয়ে সত্যতা যাচাই করা হবে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লাখ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী