
বাবুল আহমেদ কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লা উত্তর জেলা আ:লীগের সাবেক সভাপতি আওয়াল সরকার আর নেই, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন, তাঁর মৃত্যুতে উত্তর জেলা আ:লীগে নেমে এসেছে শোকের ছায়া ।।
কুমিল্লা উত্তর জেলা আ:লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আ:লীগের নির্বাহী কমিটির সদস্য দাউদকান্দির কৃতি সন্তান বর্ষিয়ান নেতা আ: আওয়াল সরকার বার্ধক্যজনিত কারনে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত ছিলেন । কিছুদিন পূর্বে অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থেকে আজ ভোরে তিনি মারা যান । তিনি এক নাগারে বহুদিন কুমিল্লা উ:জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন এর আগে তিনি দাউদকান্দি থানা আ:লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ।
তাঁর মৃত্যুতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এর মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ কুমিল্লা উত্তর জেলা আ:লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শোক বার্তা প্রকাশ করেন ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য