হোম » প্রধান সংবাদ » সান্তাহারে ট্রেন ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সান্তাহারে ট্রেন ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহারের অদূরে ট্রেনে ধাক্কা লেগে অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশনের দক্ষিণ পার্শ্বে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ওই দিনে সন্ধ্যায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশনের দক্ষিণ পার্শ্বে জঙ্গলীগ্রাম এলাকায় রেললাইনে পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা ট্রেনে ধাক্কা লেগে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় এখনো পাওয়া যায়নি। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!