হোম » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন এবং র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে ভালুকায় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন এবং র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে ভালুকায় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে এবং র‌্যাব সেবা সপ্তাহে ভালুকায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহের তৃতীয় দিনে র‌্যাব-১৪ এর উদ্যোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে আনুষ্ঠানিক ভাবে সংক্ষিপ্ত আলোচনা সভার পর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহের র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল এফতেখার উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন,ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা একেএম রহুল আমীন এবং ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।এসময় ভালুকা রেঞ্জের বন কর্মকর্তা মোজাম্মেল হোসেন,মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন,ইউপি সদস্য এফ,এম আসমত আলী সহ ময়মনসিংহের র‌্যাব-১৪ এর কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৃক্ষরোপন কর্মসূচীতে আমলকি,বহেড়া,গোলাপ জাম, হরতকী,মেহগনি,জামরুল,অর্জুনসহ বিভিন্ন প্রজাতির দুইশ গাছের চারা রোপণ করা হয়েছে।এই চারা গাছগুলো পরিচর্যার দায়িত্ব নিয়েছেন স্থানীয় বন কর্মকর্তা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!