
বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এরপর গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাদ্দামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্য়করী সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া,
কুমিল্লা উত্তর জেলা আ:লীগের সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরনবী।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,
সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন, অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন উপজেলা আ:লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো: মোসলেম মিয়া,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, সদস্য সাংবাদিক বাবুল আহমেদ,জিয়ারকান্দি ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক আবুল খায়ের, নারান্দিয়ার ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক শাহ আলম শান্তি,যুবলীগ নেতা মো: জুয়েল,মো: ইব্রাহিম,দেলোয়ার হোসেন,শাহ আলম, আশিক প্রমুখ ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল