
শেরপুর প্রতিনিধিঃ ক্রীড়া পরিদপ্তেরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০ – ২০২১ এর আওতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ৪ জানুয়ারি সোমবার বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় উপজেলা ভিত্তিক ব্যাডমিন্টন। উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার সভাপতিত্ব করেন মোঃ রেজাউল করিম প্রধান শিক্ষক বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলুফা আক্তার উপজেলা নির্বাহী অফিসার শ্রীবরদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রহুল আমিন তালুকদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
মোঃ মোশারফ হোসেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার, ডাঃ মোঃ আঃ হালিম চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ, নুর ইসলাম চৌধুরী সভাপতি অত্র প্রতিষ্ঠান, সাইফুল ইসলাম শাহীন উপজেলা ক্রীড়া সংস্থা সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মীর নুর ইসলাম সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়, স্বাগত বক্তব্য প্রদান করেন ধীরেন্দ্র চন্দ্র সরকার জেলা ক্রীড়া অফিসার শেরপুর ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উপজেলার পাঁচটি বিদ্যালয়ের বালক দল ও দুটি বালিকা দল অংশ গ্রহণ করে । বালকদের মধ্যে জয়ী হয় ভারেরা উচ্চ বিদ্যালয় বালিকাদের মধ্যে জয় লাভ করে শ্রীবরদী এ, পি, পি, আই পাইলট উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নিলুফা আক্তার

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী